পর্দা নামলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।
লাক্স সুপারস্টার
দীর্ঘ সাত বছরের বেশি সময় পর আবারও ফিরল গ্ল্যামারাস বিউটি প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি প্রতিযোগীর নিবন্ধন নিয়ে এ প্রতিযোগিতা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যা অনুষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।
সাত বছর পর আবারও পর্দায় ফিরছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। নতুন ফরম্যাট, নতুন ভাবনা আর অনেক চমক নিয়ে আসছে এই দশম আসর।